১৩ মে ২০২৬

ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে মোস্তাফিজের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম
ভারতীয় বোর্ডের সিদ্ধান্তে মোস্তাফিজের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

বাংলাপ্রেস ডেস্ক:   ‘মোস্তাফিজকে বাদ দেওয়ার কথা প্রকাশ্যে বলার দরকার ছিল না’

ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজ ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন করে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

ভারতীয় রাজনীতিবিদ শশি থারুর তো বলেই দিয়েছেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। এবার আইসিসির সাবেক কর্মকর্তা সামি উল হাসান বার্নি বলেছেন, মোস্তাফিজকে এভাবে দল থেকে বাদ দিয়ে অদূরদর্শিতার পরিচয় দিয়েছে বিসিসিআই। মোস্তাফিজকে নীরবেই আইপিএল থেকে সরিয়ে রাখা যেত, যদি একান্ত বাদ দিতেই হতো। 

পিটিআইকে আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন বার্নি বলেন, দায়িত্বরতরা যদি আরেকটু সতর্ক থাকতেন, বাংলাদেশের ঐ খেলোয়াড়কে দল থেকে বাদ দেওয়ার প্রকাশ্য বিবৃতি এড়িয়ে চলতেন, তাহলে এই পরিস্থিতি সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব হতো।

তিনি জানান, তাদের প্রকাশ্যে এটা বলার দরকার ছিল না। সহজেই একান্তে ফ্র্যাঞ্চাইজিকে বলতে পারত খেলোয়াড়কে বাদ দেওয়ার কথা এবং কেউ জানতে পারত না কী ঘটেছিল, সবকিছু ঠিকভাবে আগোতো। কখনও কখনও আপনি বিচারে ভুল করেন এবং এমন একটি বিবৃতি দেন যার প্রভাব রয়ে যায়। তাই ৩ জানুয়ারির ঘোষণাই পরিস্থিতি উত্তপ্ত করে তুলেছিল।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঠিক এক মাসের মাথায় আইসিসিকে এখন বিশ্বকাপের লাভ-ক্ষতির অঙ্কে বসতে হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচ না হলে, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশ্বকাপ না দেখলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে আইসিসির। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি