২২ এপ্রিল ২০২৬

ভারতের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগান পেসার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
ভারতের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আফগান পেসার

বাংলাপ্রেস ডেস্ক:   ভারতের দিল্লির একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আফগানিস্তান ক্রিকেটের উত্থানের অন্যতম কারিগর ও সাবেক গতি তারকা শাপুর জাদরান।

আগামী জুলাইয়ে ৩৯ বছরে পা দিতে যাওয়া এই বাঁ-হাতি পেসার হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস নামক একটি বিরল এবং প্রাণঘাতী রোগ এবং আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছেন।

গত জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানকার একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শাপুর।

৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার শাপুরের লম্বা চুল উড়িয়ে বোলিং করাটা ছিল বেশ দেখার মতো। দীর্ঘদেহি সেই পেসারই এখন আইসিইউর বিছানায় কুঁকড়ে শুয়ে থেকে প্রাণ বাঁচানোর লড়াই করছেন। 

বর্তমানে শাপুর তেমন একটা কথা বলতে পারেন না এবং বেশির ভাগ সময় ঘুমান বলেই জানান গামাই। দ্বিতীয়বার হাসপাতালে ভর্তির সময় শাপুরের ওজন ছিল ৯৮ কেজি। সেটা ১৪ কেজি কমে এখন দাঁড়িয়েছে ৮৪ কেজিতে।

চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ভারতে আনা হয়েছিল। প্রাথমিকভাবে তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যায় এবং আগে হওয়া একটি মেরুদণ্ডের অস্ত্রোপচারের পরবর্তী জটিলতা দেখা দেয়। 

সম্প্রতি করা বোন ম্যারো টেস্টে তার শরীরে এইচএলএইচ ধরা পড়ে। যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়া যক্ষ্মা এবং ডেঙ্গুর সংক্রমণের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বর্তমানে অত্যন্ত দুর্বল।

শাপুরের এই সংকটাপন্ন অবস্থার খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট বিশ্বজুড়েই শোকের ছায়া নেমেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তার পরিবারের সাথে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তুমি মাঠের একজন লড়াকু যোদ্ধা ছিলে, আমি জানি এই লড়াইয়েও তুমি জিতবে।’

এছাড়া রশিদ খান, মোহাম্মদ নবী এবং উমর আকমলসহ অনেক তারকা ক্রিকেটার তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড বর্তমানে তার চিকিৎসার খরচ বহন করছে এবং রশিদ খান তার ভিসা প্রক্রিয়াকরণে বিশেষ সহায়তা প্রদান করেছেন।

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে উইনিং রান এসেছিল শাপুরের ব্যাট থেকেই। গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এই পেসার আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০টি উইকেট শিকার করেছেন। ওয়ানডেতে ৪৩ ও টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট নেন তিনি।

২০০৯ থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ (৪৪ ওয়ানডেতে ৪৩ উইকেট ও ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট) খেলা শাপুর প্রথম অসুস্থতা বোধ করেন গত বছর অক্টোবরে। তাঁর ছোট ভাই গামাই জাদরান জানান, আফগানিস্তানের চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরামর্শ দেন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি