ভবিষ্যৎ রানির অভিবাদন পেলেন হালান্ড
ছবি : সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে। নিজ দেশের জন্য গর্বের এক মুহূর্ত উপহার দেওয়ায় আনন্দে নরওয়ের ড্রেসিং রুমে খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান যুবরাজ হাকন এবং যুবরানি মেটে-মারিয়েটের জ্যেষ্ঠ কন্যা রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা।
অভিনন্দন জানিয়েছে দলের সেরা খেলোয়াড় হালান্ডকে জড়িয়ে ধরেন এই রাজকুমারী। এমন একটি ভিডিও পড়ে নেট দুনিয়ায়; মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, জয়ের পর ড্রেসিংরুমে তখন উৎসবের আবহ। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত শার্টলেস হালান্ড রাজকুমারীকে দেখে এগিয়ে যান এবং তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান।
পরে দুজনকে করমর্দন করতেও দেখা যায়।
এ সময় পাশে তার ভাই প্রিন্স সভের ম্যাগনাসের পাশে থেকে প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন এবং এমনকি হালান্ডকে আলিঙ্গনও করেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নরওয়ে। দলের জয়ের নায়ক ছিলেন হালান্ড।
তার জোড়া গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় নরওয়েজিয়ানরা।

এর আগে এই তারকা স্ট্রাইকারকে খেলা শেষে দেশের ঐতিহ্যবাহী ভাইকিং রো উদযাপনের অংশ হিসেবে ঢোল বাজাতে দেখা যায়।

এটি তার জীবনের অন্যতম সেরা মুহূর্ত কিনা জানতে চাইলে হালান্ড বলেন, ‘হ্যাঁ। ঘটনাটি অবিশ্বাস্য এবং মাঝে মাঝে আমাকে নিজের বাহুতে চিমটি কাটতে হয় হচ্ছে। এমনটা সচরাচর হয় না যে আমি কথা খুঁজে পাই না, কিন্তু এই মুহূর্তে হয়তো আমি তাই করছি।
‘আমি জীবনে কখনো এমনটা স্বপ্ন দেখিনি। আমি নরওয়ের হয়ে বিশ্বকাপে খেলার এবং তাদের বিশ্বকাপে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু ব্রাজিলের বিপক্ষে জিতব, তা কখনো আশা করিনি।’
এটা এক অদ্ভুত অনুভূতি যে আমরা আসলে ব্রাজিলকে হারিয়ে দিয়েছি বলে যোগ করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি