৪ এপ্রিল ২০২৬

ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ইয়াবাসহ আ.লীগ নেতা গ্রেফতার
বাংলাপ্রেস ডেস্ক: পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ মো. রাকিব শেখ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার সাতকাছিমা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব সাতকাছিমা এলাকার মো. হেমায়েত হোসেন শেখের ছেলে ও উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি পুলিশের তালিকাভুক্ত নিয়মিত মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ। নাজিরপুর থানার এসআই মো. ইয়াসির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই মাদককারবারিসহ অন্যরা উপজেলার সাতকাছিমা মাদ্রাসার পেছনে কাদের মোল্লার বাড়ির সামনের রাস্তায় বসে মাদক বেচা-কেনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা অন্য মাদককারবারিরা পালিয়ে গেলেও ছাত্রলীগ নেতা রাকিবকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি। গ্রেফতার রাকিব শেখ উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে স্বীকার করেছেন উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শেখ মো. আল আমিন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি