৪ আগস্ট ২০২৬

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ শুক্রবার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ শুক্রবার
বাংলাপ্রেস ঢাকা: আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ তাদের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশের তারিখ ও ভেন্যু পাল্টেছে। বৃহস্পতিবারের (২৭ জুলাই) পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বেলা আড়াইটায় সমাবেশের ডাক দিয়েছেন তারা। আর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের পরিবর্তে ঢাকার শেরে বাংলা নগরস্থ পুরাতন বাণিজ্য মেলা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। পুরাতন বাণিজ্য মেলা মাঠ পরিদর্শন শেষে বুধবার (২৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে এ তথ্য জানান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি জানান, জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ২৭ জুলাইয়ের পরিবর্তে ২৮ জুলাই বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হবে। ওই দিন বাদ জুমা সমাবেশ হবে। এর আগে, বিএনপির মহাসমাবেশও বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার দুপুরে নয়াপল্টনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৬ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানান তিনি। বলেন, অনেক চেষ্টা করেও পুলিশের অবস্থান বদলায়নি। তবে বিএনপি বারবারই শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি