৪ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী বিক্ষোভ!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী বিক্ষোভ!
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে লকডাউন হয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ দেশ। এতে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। থমকে গেছে অর্থনীতির চাকা। আর এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের লকডাউন তুলে নেয়ার জন্য বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। আর ওই সব বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান, মিনেসোটা,ভার্জিনা, উটাহ, নর্থ ক্যারোলিনাসহ আরো কয়েকটি রাজ্যে লকডাউন তুলে নেয়ার জন্য বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। বিক্ষোভে দ্রুত লকডাউন তুলে নেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। এ বিষয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মিশিগান, মিনেসোটা, ভার্জিনিয়ায় কিছু কঠোর নিয়ম করা হয়েছে। এর আগে একাধিক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, মুক্ত করো মিনেসোট, মুক্ত করো মিশিগান, মুক্ত করো ভার্জিনিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা বলছে, এমন সময়ে লকডাউন তুলে নেয়া হলে বেড়ে যেতে পারে করোনা ভাইরাসের প্রকোপ। তবে আন্দোলনকারীরা বলছে, লকডাউনের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের আঘাত করা হচ্ছে। ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছেন ৩৭ হাজার ১৫৮ জন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি