যুক্তরাষ্ট্রের বিলবোর্ডে মহানবী (সা.) এর উপদেশ বাণী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের হার দিন দিন বেড়েই চলছে। এ রোগের সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এদেশের সরকারও হিমশিম খাচ্ছেন। এ সংক্রমণ কোনভাবেই যেন রোধ করা সম্ভব হচ্ছে না। তাই যুক্তরাষ্ট্রের মানুষদের করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে শহর ঘেষা মহাসড়কের বিলবোর্ডেগুলোতে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর বাণী প্রচার করছে বিলবোর্ড স্থাপনকারী সংগঠন ইলিনয়স অঙ্গরাজ্যের গেইনপিস। বিলবোর্ড লেখা মহানবীর এসব বাণী ইতোমধ্যে মার্কিনিসহ বিশ্বের সকল মানুষেদের নজর কেড়েছে।
একটি বিলবোর্ডে মক্কা শরীফের ছবি টাঙিয়ে বলা হয়েছে একমাত্র মহান আল্লাহ'র এবাদতের জন্য এই মক্কা শরীফ তৈরি করেছেন হযরত ইব্রাহিম (আ:)। প্রতিবছর লাখ লাখ মানুষ একমাত্র আল্লাহ'র উপাসনা করতে সেখানে সমবেত হন।
ওপর আরেকটি বিলবোর্ডে ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর বাণী লেখা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাসড়কের বিলবোর্ডেগুলোতে। সেখানে লেখা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) উপদেশ দিয়েছেন 'সংক্রামক রোগের সময় তোমরা বারবার হাত ধোও, সংক্রামিত এলাকায় প্রবেশ করো না এবং সংক্রামিত এলাকা থেকে বাইরে যেও না।'
এছাড়াও হযরত ঈসা (আঃ) এর মা মরিয়ম (মেরি)'র সম্মানার্থে মেয়েদেরকে মাথায় হিজাব পরার ব্যাপারেও সচেনতার কথা উল্লেখ করা হয় বিলবোর্ডে।
বিলবোর্ডগুলো স্থাপন করা হয়েছে শিকাগোর ওহারে বিমানবন্দরের সন্নিকটে। বিলবোর্ডটির উদ্যোক্তা গেইনপিস নামক একটি সংগঠন। গেইনপিস যুক্তরাষ্ট্রের ইলিনয় ভিত্তিক একটি অলাভজনক ইসলামী সংস্থা। ২০০৮ সালে সংস্থাটি যাত্রা শুরু করে।
গেইনপিসের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণের মধ্যে সঠিক ইসলামী জ্ঞান বিতরণ করা। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান ইসলাম ফোবিয়া বা ইসলাম ভীতি দূর করা। যেন তারা সঠিক ইসলামী মূল্যবোধ সম্পর্কে জানতে পারে।
এই লক্ষ্যে গেইনপিস দীর্ঘদিন ধরে কাজ করছে। ২০১৯ সালে তারা শিকাগোসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় শহরে ইসলাম প্রচারে এমন বিলবোর্ড স্থাপন করেছিল। তাদের একটি হট লাইন নাম্বার আছে। এই নাম্বারে ফোন করে যে কেউ বিনা খরচে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারে। এছাড়া কেউ যদি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তবে নব মুসলিমদের যাবতীয় দায়িত্ব গেইনপিস থেকে নেওয়া হয়।
বর্তমানে সংগঠনটির পরিচালকের দায়িত্বে রয়েছেন ডাক্তার সাবিল আহমেদ। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলাম একটি সুন্দর ও বাস্তবসম্মত জীবন ব্যবস্থা। তবে বর্তমানে কিছু বিপথগামী লোকের দ্বারা ইসলামের ভুল বাণী ছড়িয়ে পড়ছে। ফলে এই ভুল বার্তায় পশ্চিমা বিশ্বে ইসলাম ফোবিয়া বাড়ছে। আমাদের কাজ গণমাধ্যমের নানা উপকরণ ব্যবহার করে সঠিক ইসলামের বাণী সবার মাঝে পৌঁছে দেওয়া।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র: দাবি সেনাদের
১৪ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
আবারও আটক হচ্ছেন ট্রাম্পের নীতিতে বিচ্ছিন্ন অভিবাসী পরিবারগুলো
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি