১৩ মে ২০২৬

শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
শ্রীলঙ্কার কাছে বড় হার বাংলাদেশের

বাংলাপ্রেস ডেস্ক: হংকংকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরুর পর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা খেল বাংলাদেশএশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভরাডুবি হলো টাইগারদের। লিটন-তানজিদরা ব্যর্থ হলেও শেষ দিকে জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটওয়ারীর ব্যাটে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তুলতে পারে ১৩৯ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজের বলে কুশল মেন্ডিসকে হারালেও এরপর আর চাপ তৈরি করতে পারেনি টাইগাররা। পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ব্যাটে ভর করে এগিয়ে যায় লঙ্কানরা। দুজন মিলে মাত্র ৫২ বলে যোগ করেন ৯৫ রান। ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করে নিশাঙ্কা আউট হলেও অপর প্রান্ত আগলে রাখেন মিশারা। তিনি শেষ পর্যন্ত ৩২ বলে অপরাজিত ৪৬ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। লঙ্কানরা জয় পায় ৬ উইকেট হাতে রেখে এবং ৩২ বল বাকি থাকতেই।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন জাকের আলী (৩৪ বলে অপরাজিত ৪১) ও শামীম হোসেন (৩৪ বলে অপরাজিত ৪২)। লিটন দাস করেন ২৬ বলে ২৮ রান। ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমন শূন্য রানে ফিরলে শুরুতেই চাপে পড়ে দল।

টাইগারদের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন শেখ মেহেদী হাসান, নিয়েছেন ২ উইকেট। মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব পেয়েছেন ১টি করে উইকেট।

অন্যদিকে শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা নিয়েছেন ২টি উইকেট, নুয়ান থুসারা ও দুশমন্থ চামিরা নিয়েছেন ১টি করে উইকেট।

এই হারে সুপার ফোরে জায়গা করে নেওয়ার পথে শঙ্কা তৈরি হলো বাংলাদেশের সামনে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি